Loading
মনের গহিন আজ নাকো হাসে, ফুটে নাকো ফুল,mner ghin aj nako hase, phute nako phul
মনের গহিন আজ নাকো হাসে, ফুটে নাকো ফুল, যে ফুলের কলি কষ্ট ভুলাতো, সে-ই আজ অকুল। পাপড়ি ভেজা জবাও আজ মুখ ফিরিয়ে নেয়, গোলাপও আজ স্বার্থপর হয়ে কাঁটা গেঁথে দেয়।
আমার দুঃখে কুয়াশা কাঁদে, কাঁদে আকাশের মেঘ, অশ্রু ঝরে ডোবা ভরে যায়, নাই মোর যন্ত্রণার রেখ। রোদও আজ নিভে গেছে আমার মায়ায় কেঁদে, ঘূর্ণিঝড়ও আজ শান্ত হয়েছে আমার কষ্ট দেখে।
তবে ফুল কেন অবাক করে, দিলো আমায় ব্যথা? চাঁদ মামা সান্ত্বনা দেয়, গায় ঘুমপাড়ানি গান ও কথা। কেমনে চোখ আজ বুজবো আমি, আমি তো অশান্ত, ফুলের মায়ায় পড়ে আমি, এ জীবনের প্রতি হয়েছি ক্লান্ত।
মনের গভীরে আজ হাসি নেই, ফুলও ফোটে না। যে ফুলের কলি কষ্ট ভুলাতো, সে আজ অসহায়। ভেজা জবা আজ মুখ ফিরিয়ে নেয়। গোলাপও আজ স্বার্থপর হয়ে কাঁটা গেঁথে দেয়।
আমার দুঃখে কুয়াশা কাঁদে, আকাশের মেঘও কাঁদে। অশ্রু ঝরে ডোবা ভরে যায়, আমার যন্ত্রণার রেখা নেই। রোদও আজ নিভে গেছে আমার মায়ায় কেঁদে। ঘূর্ণিঝড়ও আজ শান্ত হয়েছে আমার কষ্ট দেখে।
তাহলে ফুল কেন অবাক করে, আমায় ব্যথা দিলো? চাঁদ মামা সান্ত্বনা দেয়, ঘুমপাড়ানি গান গায়। কিভাবে চোখ আজ বুজবো আমি, আমি তো অস্থির। ফুলের মায়ায় পড়ে আমি, এ জীবনের প্রতি ক্লান্ত।