Loading
প্রেমের দর্শন বড়ই অজানা গো অজানা!premer drsn bri ajana go ajana
প্রেমের দর্শন বড়ই অজানা গো অজানা! জানতে হইলে আইসো মদিনা আমার বন্ধু তুমি আনমনা রে আনমনা, প্রেমের দর্শন বড়ই আজানা। তার হাতেরও ইশারায়, চন্দ্র দ্বিখন্ডিত হয় চন্দ্র শিখাইয়া গেলো প্রেমের কি ক্ষমতা গো ক্ষমতা! মসজিদে মিলাদ পড়ে মিষ্টির লোভে মুসল্লী, অন্তরে নাই মুহাম্মাদ প্রেম করে শুধুই নিফাকি মুহাম্মাদ নাম শুনিলে তোর পশমগুলা দাঁড়ায় না হায় দাঁড়ায় না! এ কেমন প্রেম করিস রে তুই কিছুই বুঝি না। মুত্তাকী মুমিন লোকে জান্নাত খোজে উপরে, আমার নবী যেথায় বাস করে তাই জান্নাত হয় মোর তরে। স্বপনে দেখিবো তোমায় এই তো মনের বাসনা গো বাসনা! প্রেমের দর্শন বড়ই অজানা গো অজানা!!
The philosophy of love is very unknown, oh unknown! To understand, come to Medina My friend, you are absent-minded, oh absent-minded, The philosophy of love is very unknown. With a gesture of his hand, The moon is split in two The moon taught what power love has, oh power! In the mosque, people read Milad for the sweet's temptation, Inside, there is no love for Muhammad, only hypocrisy When you hear the name Muhammad, don't your hairs stand up, oh they don't! What kind of love do you practice, I don't understand anything. The pious believers seek paradise above, Where my prophet resides, that becomes paradise for me. In dreams, I will see you, this is the desire of my heart, oh desire! The philosophy of love is very unknown, oh unknown!!