Loading
তুমি আমায় শাস্তি দিতে খুব ভালো পারো!tumi amay sasti dite khub bhalo paro
তুমি আমায় শাস্তি দিতে খুব ভালো পারো! এ ব্যাপারে তুমি অন্তহীন প্রশংসার দাবিদার। অমিক,এই কাইফ এখনো বেঁচে আছে, তোমার চক্রকুন্ডলী তাকে এখনো পুরোপুরি গ্রাস করতে পারে নি। তবে তুমি আমাকে ক্রমাগত শাস্তি দিয়েই যাচ্ছো। আমি জন এলিয়া হতে গিয়েছিলাম ভালো কবি হওয়ার লোভে! আর তুমি যে ফারিহা হয়ে যাবে তা তো আগে ভেবে দেখি নি। আমি তাহযীব হাফি হতে গিয়েছিলাম আর তুমি মারিয়াম হয়ে গেলে! কেন বলো?তোমার বোধ হয় আমাকে শাস্তি দিয়ে সঞ্জীবনী অমৃত লাভ করতে হয়!
You are very good at punishing me! In this matter, you deserve endless praise. Amik, this Kaif is still alive, Your whirlpool has not yet completely engulfed him. Yet you continue to punish me constantly. I tried to become John Elia out of the desire to be a good poet! And that you would become Fariha I had not thought before. I tried to become Tahzeeb Hafi and you became Maryam! Why, tell me? It seems you need to punish me to gain the elixir of life!