Loading
মৃতেরা উঠে আসেmrtera uthe ase
মৃতেরা উঠে আসে
অসুখ তার পোকা। রসের ভাণ্ডখানি উপুর হলো যেই ভরদুপুরে কার ডাক সিঁড়ি বেয়ে উঠে আসে সশরীর
আমি দেখি জলাখেত ভরে কুবলয়, শস্যের আকাল চারদিকে ঘিরে ফেলে তোমাকে অসময় এমনকী জ্যোৎস্নাও জানেনি আলো কোথায় ছেয়ে আছে
এখানে মরসুমি পাখিদের বড্ড আকাল ইদানীং বারুদগন্ধ ছুটে যাচ্ছে উপকূল ভেদ করে, আর মৃতেরা উঠে আসে কবরের হিম গায়ে মেখে
নৈঃশব্দ্য ফেটে পড়ে যতদূর ধু-ধু বালুচর
মৃতেরা উঠে আসে
অসুস্থতা তার ক্ষুদ্র প্রাণী। রসের পাত্র উল্টে গেল যখন দুপুরে কারো ডাক সিঁড়ি দিয়ে উঠে আসে শরীর নিয়ে
আমি দেখি জলাভূমি ভরে গেছে, শস্যের অভাব চারদিকে ঘিরে ফেলেছে তোমাকে অপ্রত্যাশিত সময়ে এমনকী চাঁদের আলোও জানেনি আলো কোথায় ছড়িয়েছে
এখানে ঋতুভিত্তিক পাখিদের অভাব ইদানীং বারুদের গন্ধ ছুটে যাচ্ছে উপকূল ভেদ করে, আর মৃতেরা উঠে আসে কবরের ঠান্ডা শরীর নিয়ে
নীরবতা ফেটে পড়ে যতদূর ফাঁকা বালির চরে