Loading
হে বিষনন্দন!he bisnndn
হে বিষনন্দন! করতে আর আসবো না তোমার পুষ্পসুধা আহরণ। তোমার ফুল পড়েই নোংরা হবে তোমার গুল কানন!
এ জাহানে তুমি! হও রাজাধিরাজ মহারাজ জগতের ভূস্বামী। তোমার পানে ফিরেও তাকাবো না কাঙাল ম্লেচ্ছো আমি!
হও তুমি সুলতান! সম্মুখে পশ্চাতে করবো না বিন্দুমাত্র সম্মান। লাল রক্ত এ দেহে আমার থাকে যতদিন বহমান!
প্রার্থনা মহামহিমে! তোমার দ্বারে যাওয়ার আগে যেন আসে যমে। লাল সূর্য যেন অস্তমিত হয় মোর প্রাণের পশ্চিমে!
পেয়ে গেছি ঔষধ! এতদিনে মোর অন্তরে হলো সত্য সঠিক বোধ। তোমার ভাবনে করে আর করবো না রজনীর নিদ্রা রোধ!
ছিলো মজলিস রমরমা! তোমার জন্য কি করেছি তা আছে খোদার খাতায় জমা। অনেক করেছি পাপাচার এ আমি এবার চাইতে হবে যে ক্ষমা!
শত প্রার্থনা সহ! নির্দয় তুমি নিষ্ঠুরমনা করো নি অনুগ্রহ। ব্যাথা পেয়েছি বড্ড এ বুকে হয়েছে অন্তর দাহ!
মরার পরের দিন! তোমার জানাযা আমার কাছে খুবই মূল্যহীন। সেদিনও তুমি থেকো তোমার সিংহাসনে সমাসীন!
O Poisoned Joy! I won't come to collect your flower nectar anymore. Your flowers will just make your garden dirty!
In this world, you! Be the king of kings, the great ruler of the earth. I, the beggar, won't even look back at you!
Be the Sultan! I won't show even a tiny bit of respect in front or behind. As long as red blood flows in my body!
Pray to the Almighty! Let death come before I reach your door. Let the red sun set in the west of my life!
I have found the cure! Finally, my heart understands the true, correct feeling. I won't lose sleep over thoughts of you anymore!
The gathering was lively! What I have done for you is recorded in God's book. I have sinned a lot, now I must ask for forgiveness!
With a hundred prayers! You, the merciless, have not shown any kindness. I have been deeply hurt, my heart has been burned!
The day after death! Your funeral means nothing to me. Even then, you remain seated on your throne!