Loading
গগন গর্জে বারদ ঝরছে,ggn grje bard jhrche
গগন গর্জে বারদ ঝরছে, পাদপের কিশলয়ও সিক্ত হচ্ছে, এ কেমন নৈসর্গিক খেলা! বায়ু বইছে ধূলিকণা ভাসছে, সমুদ্রের বারি খেলা করছে, এ কেমন রূপের খেলা!
যতই দেখি ততই হিয়া হয় নিস্তব্ধ, চায় যে দেখিতে সারা বেলা, চায় না থামুক এই খেলা, আমি যে পরম মুগ্ধ, যেন না থামে এই মায়াবী ক্ষুব্ধ।
বিহঙ্গের পাখনা লাগিয়ে, আমিও উড়বো দূর গগনে, মৎস্যকন্যার লেজ লাগিয়ে, আমিও যাবো গভীর অতলে।
যেতে চাই মিশে প্রকৃতির সাথে, মস্তিষ্ক যে শুধু তার চিত্র আঁকছে, অশান্ত হৃদয়ও মাতিয়ে উঠছে, তাইতো মিত্রতার নিশান উড়ছে।
তবে কীভাবে কাটায় এই মুগ্ধতার মায়া, আমিও যে হতে চাই এই প্রকৃতির ছায়া।
আকাশ গর্জে উঠছে, বৃষ্টি পড়ছে, গাছের কচি পাতা ভিজে যাচ্ছে, এ কেমন প্রাকৃতিক খেলা! হাওয়া বইছে, ধুলা ভাসছে, সমুদ্রের জল খেলা করছে, এ কেমন সৌন্দর্যের খেলা!
যতই দেখি ততই মন শান্ত হয়, সারাদিন দেখতে ইচ্ছে করে, এই খেলা থামুক না, আমি খুব মুগ্ধ, যেন এই মায়াবী ঝড় থামে না।
পাখির পাখা লাগিয়ে, আমিও উড়বো আকাশে, মৎস্যকন্যার লেজ লাগিয়ে, আমিও যাবো গভীর সাগরে।
প্রকৃতির সাথে মিশে যেতে চাই, মনে শুধু তার ছবি আঁকছে, অশান্ত হৃদয়ও নাচছে, তাই বন্ধুত্বের পতাকা উড়ছে।
কিন্তু কীভাবে কাটায় এই মুগ্ধতার মায়া, আমিও হতে চাই এই প্রকৃতির ছায়া।